01784-831334

রিফান্ড ও রিটার্ন পলিসি (Refund Policy)

সহজ ও বিশ্বস্ত রিটার্ন এবং টাকা ফেরতের নিয়মাবলী

২. রিফান্ড ও রিটার্ন পলিসি (Refund & Return Policy)

বিসমিল্লাহ অর্গানিক ওয়ার্ল্ড (Bismillah Organic World) গ্রাহকদের শতভাগ সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পণ্য প্রাপ্তির পর কোনো সমস্যা দেখা দিলে নিম্নলিখিত নিয়মে রিটার্ন ও রিফান্ড সুবিধা পাওয়া যাবে:

রিটার্ন ও রিফান্ডের শর্তাবলী:

  • ডেলিভারি ম্যানের উপস্থিতিতে পণ্য চেক করে গ্রহণ করুন। কোনো ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য পেলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে ফেরত দিন অথবা আমাদের হটলাইনে জানান।
  • প্যাকেট খোলা বা ব্যবহারের পূর্বে যদি পণ্যের গুণগত মান বা মানে কোনো গরমিল পরিলক্ষিত হয়, তবে পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাপোর্ট নম্বরে ছবি/ভিডিও সহ অভিযোগ জানাতে হবে।
  • অভিযোগ প্রমাণিত হলে ৩-৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ রিফান্ড প্রদান করা হবে অথবা নতুন পণ্য বিনামূল্যে প্রতিস্থাপন করে দেওয়া হবে।
  • বিকাশ/নগদ পেমেন্টের ক্ষেত্রে রিফান্ডের অর্থ সরাসরি গ্রাহকের সেই অ্যাকাউন্টে পাঠানো হবে।